• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:৫০:১০ (26-Jul-2026)
  • - ৩৩° সে:
অসুস্থ হয়ে সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী, আজ অস্ত্রোপচার

অসুস্থ হয়ে সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী, আজ অস্ত্রোপচার

অনলাইন ডেস্ক: অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।২৪ জুলাই বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, ২৪ জুলাই শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসক ডা. দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।কুমিল্লার মুরাদনগর থেকে ছয়বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য কায়কোবাদ দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অস্ত্রোপচারের আগে তিনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।এদিকে, কায়কোবাদের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী।