• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:১৩:১৪ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

সৌদির বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা

২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৬:২২

সৌদির বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: সৌদি আরবে হুতি বিদ্রোহীদের একের পর এক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ২৩ অ‌ক্টোবর শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ নিন্দা জানায়।।  

এতে বলা হয়, দাম্মাম বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে চালানো এসব হামলায় হতাহতের ঘটনায় ২ জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। বাংলাদেশ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে, বাংলাদেশ সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার এবং কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে।

এর আগে, ২২ অক্টোবর বৃহস্পতিবার রিয়াদ-মদিনাসহ সৌদির ৪ অঞ্চলে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে হুতি বিদ্রোহীরা। তবে ১১টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

আরও পড়ুন

ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস

বার্তাসংস্থা আনাদোলু বলছে, ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এ তথ্য জানায়। এর একদিন আগে সৌদির পূর্বাঞ্চলে হামলায় ৪ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল দেশটির কর্তৃপক্ষ।

সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে বলেন, রিয়াদ, মদিনা, পূর্বাঞ্চলীয় প্রদেশ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আকাশে ড্রোনগুলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়। অন্যদিকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরানের দিকে ছুটে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয় বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দেওয়া সর্বশেষ বিবৃতিতে জোটটি জানায়, দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরও ২টি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। এর আগে রিয়াদ ও মদিনার আকাশে ৪টি ড্রোন, শুধু রিয়াদের আকাশে ১টি এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে ৪টি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছিল জোটটি।

আরও পড়ুন

আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট-শপিং মল-মার্কেট

তবে ড্রোনগুলো কোথা থেকে ছোড়া হয়েছিল কিংবা সেগুলো প্রতিহত করার ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।

চলতি বছরের জুলাই থেকে সৌদি আরব ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বাড়তে থাকার পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সঙ্গে হুতিদের নতুন করে লড়াই শুরু হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই সর্বশেষ এসব ঘটনা ঘটল।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের সরকারকে সমর্থন দিয়ে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির আরও কয়েকটি এলাকা দখল করে নেয় ইরান সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠীটি।

আরও পড়ুন

৩ দিন বন্ধ থাকবে হজ পোর্টাল

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৭৭
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৭৭
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


রিয়াদে জরুরি সতর্কতা জারি
রিয়াদে জরুরি সতর্কতা জারি
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৩:৫৯



একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৪:১৫

হাম উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০৩:৫৮

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০২:২৩