• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৪৬:৩২ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী

২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৭:২৫

টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী

অনলাইন ডেস্ক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, সরকার সবার জন্য নির্মল বায়ু ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে চায়। টেকসই পর্যটন নিশ্চিত করতে নির্মল পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে মানুষ বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারে এবং নিরাপদে ভ্রমণ করতে পারে।

তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নির্মল বাতাসে শ্বাস নিতে পারবে এবং নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে।

২৮ নভেম্বর শনিবার রাজধানীর হাতিরঝিলে ‘মিডিয়া রান-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

যেখানেই যাই, কাস্টমস ও এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী

এসময় পর্যটনমন্ত্রী বায়ুদূষণ, প্লাস্টিক বর্জ্য, অপরিকল্পিত নগরায়ণ ও পরিবেশের অবক্ষয়কে এ লক্ষ্য অর্জনের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, পর্যটন মানুষকে প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ করে দেয়। দেশের পাহাড়, উপকূলীয় অঞ্চল, নদ-নদী, হাওর, বনভূমি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের পাশাপাশি সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। এসব সম্পদ পর্যটন খাতের দীর্ঘমেয়াদি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্থানকে অন্তর্ভুক্ত করে একটি পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে।

আরও পড়ুন

প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়ল

‘মিডিয়া রান-২০২৬’ প্রসঙ্গে তিনি কক্সবাজারের মতো পর্যটন কেন্দ্রগুলোতেও এ ধরনের দৌড় প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান। ‘পর্যটনের জন্য দৌড়, নির্মল বায়ুর জন্য দৌড়’ স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীসহ প্রায় এক হাজার পেশাদার ও শৌখিন দৌড়বিদ অংশ নেন।

সকালে হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে শুরু হওয়া এ আয়োজনে সাড়ে সাত কিলোমিটার দৌড় এবং দুই কিলোমিটারের আনন্দ দৌড় অনুষ্ঠিত হয়। পর্যটন, সুস্থ জীবনযাপন ও নির্মল পরিবেশের বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন পেশার মানুষ এতে অংশ নেন। পরে মন্ত্রী তিনটি বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থীর
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৫:৩৪



প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়ল
প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়ল
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৪:৪৬

বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর
বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৭:১৩