• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৩১:০৬ (13-Oct-2026)
  • - ৩৩° সে:

সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক

১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০২

সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করা ৩ নারী কূটনীতিককে সচিব পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয়েছে। ১২ অক্টোবর সোমবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতি পাওয়া ৩ কূটনীতিক হলেন- ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার নওরীন আহসান, নিউজিল্যান্ডে বাংলাদেশের হাইকমিশনার সামিনা নাজ এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।

তাদের মধ্যে সামিনা নাজ ও নওরীন আহসান বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। অন্যদিকে নাহিদা রহমান সুমনা ১৭তম ব্যাচের কর্মকর্তা।

সামিনা নাজ নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ভিয়েতনাম ও মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ভারতের মুম্বাই ও দিল্লি, নেদারল্যান্ডসের হেগ এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

নাহিদা রহমান সুমনা গ্রিসের এথেন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে চার বছর ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার ছিলেন।

অন্যদিকে নওরীন আহসান এর আগে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া, নেদারল্যান্ডসের হেগ ও কানাডার অটোয়ায় বাংলাদেশের বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে কর্মরত রয়েছেন।

৩ নারী কূটনীতিকের এই পদোন্নতিকে বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে নারীদের নেতৃত্ব ও পেশাগত অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৬:২৮


স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৭:৪৯

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:০৯

সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০২

জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:১৩