• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৮:৫৪ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

এনআইডি সংশোধন: ভিসার কপি দিতে হবে প্রবাসীদের

৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:৩৩

এনআইডি সংশোধন: ভিসার কপি দিতে হবে প্রবাসীদের
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য প্রবাসীদের ভিসার কপি এবং বিদেশে বসবাসের সংশ্লিষ্ট প্রমাণপত্র জমা দিতে হবে। এ জন্য প্রবাসীদের জন্য পৃথক আবেদন ফরম চালু করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

৭ অক্টোবর বুধবার ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসি সূত্র জানিয়েছে, বর্তমান আবেদন ব্যবস্থায় প্রবাসীদের আবেদন আলাদাভাবে চিহ্নিত করতে সময় লাগে। তাই আবেদনের শুরুতেই প্রবাসীদের শনাক্ত করার জন্য পৃথক ফরম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

উপকূলীয় উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের

ইসি কর্মকর্তারা জানান, প্রবাসীদের জন্য প্রস্তাবিত পৃথক আবেদন ফরমের প্রথম অংশে নাম, কোন দেশে বসবাস করেন, কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন কি না, পেশা, জন্মতারিখ, পাসপোর্ট নম্বর ও বিদেশে বসবাসের ঠিকানাসহ বিভিন্ন তথ্য দিতে হবে।

ফরমের দ্বিতীয় অংশে বাবা-মা, সব ভাই-বোন এবং নিজের পরিবারের সদস্যদের তথ্য দিতে হবে। এ ছাড়া আবেদনের সঙ্গে ভিসার কপি ও বিদেশে বসবাসের প্রমাণপত্র জমা দিতে হবে।

এনআইডি অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, এনআইডি সংশোধন সহজ করতে আমরা বিভিন্ন উদ্যোগ নিচ্ছি, যাতে আবেদনগুলো দ্রুত ও সহজে নিষ্পত্তি করা যায়।

আরও পড়ুন

শ্রমিকদের নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ, এখনই প্রকাশ নয়

বর্তমানে দেশে বসবাসরত ও প্রবাসী নাগরিকদের মিলিয়ে প্রায় ১ লাখ ৩৫ হাজার এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২০