• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৪৩:০৬ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

শাহজালালে ২ অভিযানে প্রায় ১৪ কেজি স্বর্ণ উদ্ধার

৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫৪:৪৭

শাহজালালে ২ অভিযানে প্রায় ১৪ কেজি স্বর্ণ উদ্ধার
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক ২টি অভিযানে একদিনে প্রায় সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

অভিযানে দুবাই থেকে আসা ফ্লাইটের ২ বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৯.৩৪ কেজি এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সের এক যাত্রীর শরীর থেকে ৪.৫ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ২ ঘটনায় উদ্ধার স্বর্ণের মোট পরিমাণ ১৩.৮৪ কেজি। যার বাজার মূল্য প্রায় সাড়ে ২৪ কোটি টাকা।

৪ অক্টোবর রোববার বিমান বন্দরে ঢাকা কাস্টমস ও কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতার রুদ্ধদ্বার বৈঠক

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৫৮২ ফ্লাইটের রানওয়েতে ২ বিমানকর্মীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়। তল্লাশির সময় তাদের জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার স্বর্ণের ওজন প্রায় ৯.৩৪ কেজি। যার বাজার মূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকার বেশি।

বিমানকর্মীদের জুতার ভেতরে স্বর্ণবার লুকিয়ে চোরাচালানের এ কৌশল সামনে আসার পর পুরো বিষয়টি খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দারা। বিমানকর্মীদের মাধ্যমে স্বর্ণ পাচারের পেছনে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র রয়েছে কি না, থাকলে ওই চক্রের অন্য সদস্যদের শনাক্তে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

অন্যদিকে রোববার দিবাগত রাতে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-০১৯৬ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউস। আটক যাত্রীর নাম মি. ইয়াং ডন সিউ। তিনি মালয়েশিয়ার নাগরিক।

আরও পড়ুন

সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা: শিক্ষামন্ত্রী

কাস্টমস সূত্র জানায়, ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর থেকেই ওই যাত্রীকে নজরদারিতে রাখা হয়। পরে তিনি ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে আলাদা করে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তার শরীরে বিশেষ কায়দায় বহন করা স্বর্ণবারের সন্ধান পাওয়া যায়। আনুমানিক রাত ১টা ৪৫ মিনিটে তার শরীর থেকে ৯টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৮ কোটি টাকা হতে পারে বলে জানা গেছে।

স্বর্ণবারগুলো একটি কালো কাপড়ের বেল্টে মোড়ানো অবস্থায় তার শার্টের নিচে শরীরের সঙ্গে লুকিয়ে রাখা হয়েছিল। ওই যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা দেননি এবং স্বর্ণের বৈধতার পক্ষে প্রয়োজনীয় কোনো নথি বা দলিলও দেখাতে পারেননি। উভয় ঘটনায়ই ফৌজদারি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

আটককৃতদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টিভিতে আজকের খেলা (১৯ নভেম্বর ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৯ নভেম্বর ২০২৬)
১৯ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৮:৩৫






আজকের নামাজের সময়সূচি (১৯ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (১৯ নভেম্বর ২০২৬)
১৯ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১৩:৪৩