ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেছেন, ‘বঙ্গশত্রু’ হিসেবে আবির্ভূত শেখ হাসিনাসহ যারা অপরাধ করে দেশের বাইরে আছেন, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
তিনি বলেন, পলাতক শেখ হাসিনা কখনোই ডিসেম্বরে আসতে পারবেন না এবং আসতে চানও না আসলে।
তুরস্কের আনতালিয়ায় কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে আজ ভোরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আওয়ামী লীগের বর্তমান অবস্থা, গোপালগঞ্জের সহিংসতা, গণহত্যার বিচার ও রাজনৈতিক পুনর্মিলন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।
ড. সাইমুম পারভেজ বলেন, দেশে কোনো বিষয় গভীরভাবে বিশ্লেষণ না করে একেকটি ঘটনা ধরে প্রতিক্রিয়া দেখানোর প্রবণতা রয়েছে। তার মতে, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ঘিরে যে সংকট, তার মূলে রয়েছে আদর্শিক সমস্যা। রাজনৈতিক জবাবদিহি, স্বচ্ছতা ও জনগণের সঙ্গে সম্পর্ক হারিয়ে আওয়ামী লীগের অবশিষ্ট অংশ এখন একটি ছোট ‘কাল্টে’ পরিণত হয়েছে। সেখানে শেখ হাসিনা, শেখ মুজিব ও তাদের পরিবারের ওপর দেবত্ব আরোপ করা হয়েছে। তাদের নিয়ে প্রশ্ন তোলারও সুযোগ নেই।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available