• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৬:০২ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

এবারের দুর্গাপূজায় ৫ দিনের ছুটি

২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:০৩

এবারের দুর্গাপূজায় ৫ দিনের ছুটি

ডেস্ক রিপোর্ট: চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচদিনের ছুটি পেতে যাচ্ছেন। পূজার দুই দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটির মধ্যবর্তী খোলা দিনটিতে নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার।

২৯ সেপ্টেম্বর মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এদিকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশের ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।

এরপর ২২ অক্টোবর (বৃহস্পতিবার) কর্মদিবস বা অফিস খোলা ছিল তবে নির্বাহী আদেশে এদিনও ছুটি ঘোষণা করতে যাচ্ছে সরকার। পরবর্তী দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচদিনের ছুটির সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ২২ অক্টোবর নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হবে এবং সেখান অনুমোদন মিললেই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

একই সঙ্গে তিনি আরও জানান, ২২ অক্টোবরের অর্জিত ছুটির সমন্বয় হিসেবে পরবর্তী যেকোনো একটি ছুটির দিনে (শনিবার) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে। এই শর্ত যুক্ত করেই প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হচ্ছে।
সূত্র: আরটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এবারের দুর্গাপূজায় ৫ দিনের ছুটি
এবারের দুর্গাপূজায় ৫ দিনের ছুটি
২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:০৩





ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ২ ঈদ
ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ২ ঈদ
২৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:১৪

ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু
২৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:০৯