• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:৪৮:৫৭ (27-Nov-2026)
  • - ৩৩° সে:
ডিসেম্বরে টানা ৪ দিন ছুটির সুযোগ, পাবেন যারা

ডিসেম্বরে টানা ৪ দিন ছুটির সুযোগ, পাবেন যারা

ডেস্ক রিপোর্ট: চলতি ডিসেম্বর মাসে টানা চার দিনের ছুটি কাটানোর দারুণ এক সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। মহান বিজয় দিবসের ছুটির সঙ্গে মাত্র এক দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে এই দীর্ঘ অবকাশ।২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর (মহান বিজয় দিবস) বুধবার পড়েছে। ওই দিন সাধারণ ছুটি থাকবে। এরপর ১৮ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। মাঝখানে কেবল ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) অফিস খোলা থাকছে। ফলে সরকারি চাকরিজীবীরা ওই এক দিনের (বৃহস্পতিবার) ছুটি নিতে পারলেই ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন ছুটি কাটাতে পারবেন।তবে এই সুযোগ সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়। যেসব সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি চালু রয়েছে, কেবল সেখানকার কর্মীরাই বৃহস্পতিবার ছুটি নেওয়ার মাধ্যমে এই সুবিধা ভোগ করতে পারবেন।অন্যদিকে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে টানা চার দিনের এই ছুটির বিষয়টি পুরোপুরি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা ও কর্তৃপক্ষের অনুমোদনের ওপর।যেহেতু সব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে না, তাই প্রতিষ্ঠানভেদে তাদের ছুটির হিসাব ভিন্ন হতে পারে।এটিভি/ এম এইচ আই