• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:২৮:৫৮ (24-Sep-2026)
  • - ৩৩° সে:

নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৮:০১

নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, নবায়ন নয়, গঙ্গা পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে নতুন চুক্তি চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ রাখার পাশাপাশি দেশের স্বার্থ রক্ষার কথাও জানান তিনি।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীতে নদী নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নদী। তবে শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে নদীর ওপর। নদী দূষণের মূল কারণ বের করা উচিত।

এ সময় বুড়িগঙ্গা নদী এখনও চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা মহানগরে প্রতিদিন ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার পানির বর্জ্য তৈরি হয়। এরমধ্যে ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার বর্জ্য নদীতে যায়। এর ফলে বছরে বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।

সূত্র: সময়ের আলো

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ
৬০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ
২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৫:৫৯



ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৬
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৬
২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:২৬

এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ
এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ
২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:০৫



৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১১:০৬