• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:২৬:০১ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২০:৪৬

ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
ইকবাল সোবহান চৌধুরী। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

৪ নভেম্বর বুধবার রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি টেলিভিশনের কার্যালয় থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. আখতার হোসেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেছেন, একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাকে ডিবি পুলিশ নিয়ে এসেছে। তার সঙ্গে কথা বলছে। আটক বা গ্রেফতারের বিষয়টি এখনো নয়। তার সঙ্গে কথা বলছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে।

আরও পড়ুন

৭ এএসপিকে বদলি

তবে কী কারণে ইকবাল সোবহানকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এ ছাড়া তার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কি না, সে বিষয়েও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

এর আগে, গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছিল। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানোর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে তিনি জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হন।

আরও পড়ুন

জানুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে শেষ হবে আলোচনা: অর্থমন্ত্রী

দীর্ঘ সাংবাদিকতা জীবনে ইকবাল সোবহান চৌধুরী দেশের সাংবাদিক সংগঠনগুলোর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডিবিসি নিউজের সভাপতির দায়িত্বে রয়েছেন।

এছাড়াও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ফেনী-২ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ইকবাল সোবহান চৌধুরী। তবে ওই নির্বাচনে জয়ী হতে পারেননি। পরবর্তী সময়ে শেখ হাসিনার সরকারে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৭ এএসপিকে বদলি
৭ এএসপিকে বদলি
১১ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৬:১৩






৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
১১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:২১