• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:১৯:০৪ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ

১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১

নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আংশিক ৬টি ইউনিয়ন নিয়ে নতুন একটি উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিষদ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে।

এতে বলা হয়, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনের আওতাধীন সাতকানিয়া উপজেলার আংশিক ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন আলাদা উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন

জাতীয় যুব দিবস আজ

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদের পাঠানো ডিও পত্রের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন উপজেলা প্রতিষ্ঠার প্রস্তাবটি মন্ত্রিপরিষদ বিভাগের ২০০৮ সালের ২৪ অক্টোবর জারি করা পরিপত্রে নির্ধারিত শর্ত ও নির্দেশনা অনুসরণ করে প্রস্তুত করতে বলা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের জেলা প্রশাসককে প্রস্তাবটি প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ স্বয়ংসম্পূর্ণভাবে প্রস্তুত করে বিভাগীয় কমিশনারের সুপারিশসহ মন্ত্রণালয়ে পাঠাতে অনুরোধ করেছে।

আরও পড়ুন

ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন উপজেলা গঠনের ক্ষেত্রে প্রশাসনিক সুবিধা, জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা, আয়তন, স্থানীয় জনগণের সুবিধা এবং বিদ্যমান প্রশাসনিক কাঠামোসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হবে।

জেলা প্রশাসনের প্রস্তাব পাওয়ার পর নির্ধারিত প্রক্রিয়ায় তা যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

চিঠির অনুলিপি চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য, চট্টগ্রামের স্থানীয় সরকার বিভাগের পরিচালক ও উপ-পরিচালক, সাতকানিয়ার উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের সুপারিশসহ প্রস্তাবটি স্থানীয় সরকার বিভাগে পাঠানোর পর নতুন উপজেলা গঠনের বিষয়ে পরবর্তী প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন

পুরোনো ভিডিও ছড়িয়ে বিজিবির বিরুদ্ধে অপপ্রচার, সতর্ক করলো বিজিবি

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টিভিতে আজকের খেলা, ১ নভেম্বর ২০২৬
টিভিতে আজকের খেলা, ১ নভেম্বর ২০২৬
১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৪:৫১

জাতীয় যুব দিবস আজ
জাতীয় যুব দিবস আজ
১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৩:২১


ডিবির অভিযানে সাবেক মেজর হাফিজ গ্রেফতার
ডিবির অভিযানে সাবেক মেজর হাফিজ গ্রেফতার
১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩৪:১৩





ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক
ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক
১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০৩:৪৯