• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩৫:২৬ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ড গঠন

৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৫৭

হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ড গঠন
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড গঠন করেছে সরকার। গত ২ সেপ্টেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন বোর্ড গঠন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদাধিকারবলে তিনটি ট্রাস্টের চেয়ারম্যান হয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী। মন্ত্রণালয়ের সচিবকে সদস্য রাখা হয়েছে।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে নিপুন রায় চৌধুরী ও সুবর্ণা সিকদারকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং তপন চন্দ্র মজুমদারকে সদস্য ও ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

আরও পড়ুন

মাদকাসক্তি ও হতাশা থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টে আন্না মিন্জ ও মাধবী মার্মাকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং জন গমেজকে সদস্য ও ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টে সাচিং প্রু ও দীপেন দেওয়ানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াকে সদস্য ও ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

তিন বোর্ডে আরও কয়েকজনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

আরও পড়ুন

সৌদির বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদাধিকারবলে নিযুক্ত ট্রাস্টি ছাড়া অন্য ট্রাস্টিদের মেয়াদ হবে তিন বছর। তবে নতুন ট্রাস্টি নিয়োগ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। সরকার প্রয়োজনে যেকোনো সময় অন্য ট্রাস্টিদের পরিবর্তন বা পদ শূন্য ঘোষণা করতে পারবে।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









জর্দানে গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
জর্দানে গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
২৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৩৫