• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:২২:০৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

২৪ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ৭০ লাখ ডলার

২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:২৭:২৮

২৪ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ৭০ লাখ ডলার

অনলাইন ডেস্ক: চলতি অক্টোবরের প্রথম ২৪ দিনে প্রবাসী বাংলাদেশিরা ২১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২৩.৬৫ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৬ হাজার ২৪০ কোটি টাকা।

২৫ অক্টোবর রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি ২০২৬-২৭ অর্থবছরের একই সময়ে প্রবাসী আয়ে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

আরও পড়ুন

অক্টোবরে ২৪ দিনে ২৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স এলো দেশে

অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে (১ জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত) দেশে মোট ১ হাজার ৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।

আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯৫৮ কোটি ৮০ লাখ ডলার।
ফলে বছরওয়ারি হিসেবে রেমিট্যান্সে ১১ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। এটি দেশের ব্যাংক খাতে বৈদেশিক মুদ্রার প্রবাহ ও রিজার্ভকে চাঙ্গা করছে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০