• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৬:৪৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ

২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০

পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ

বিনোদন ডেস্ক: জন্মদিনে নতুন সিনেমার খবর জানিয়ে চমক দিলেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তার নতুন সিনেমা ‘ফারজানা’। সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হয়েছে। তারেক রহমান পরিচালিত সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে এক নারীর জীবনসংগ্রাম ও প্রতিকূলতার মাঝেও টিকে থাকার লড়াইকে ঘিরে। সিনেমাটির গল্প এবং পরীমণির চরিত্র নিয়ে ইতোমধ্যে দর্শকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

‘ফারজানা’ সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছেন একজন ক্রাইম রিপোর্টারের স্ত্রী। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রহস্যজনকভাবে মারা যান তার স্বামী। এরপর একমাত্র সন্তানকে নিয়ে শুরু হয় ওই নারীর কঠিন জীবনসংগ্রাম। স্বামীকে হারানোর শোক সামলে সন্তানকে আগলে রেখে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে কীভাবে সামনে এগিয়ে যান, তা-ই উঠে তুলে ধরা হয়েছে সিনেমাটির গল্পে।

সমাজের নানা নিষ্ঠুর বাস্তবতা, অনিশ্চয়তা ও প্রতিকূলতার মধ্যে একজন নারীর টিকে থাকার গল্প বলবে ‘ফারজানা’। ব্যক্তিগত জীবনের সংকট মোকাবিলা করে নিজের ও সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার লড়াইয়ে অবতীর্ণ হন গল্পের কেন্দ্রীয় চরিত্র। এই সংগ্রামী নারীর ভূমিকায় পরীমণিকে কতটা ভিন্নভাবে দেখা যাবে, তা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে দর্শকের মধ্যে।

আরও পড়ুন

বিজয়ের সেবাযত্নের প্রশংসা স্ত্রী রাশমিকার

এর আগে নির্মাতা তারেক রহমান বেশ কয়েকটি প্রশংসিত নাটক পরিচালনা করেছেন। তবে ‘ফারজানা’ তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছোটপর্দায় কাজের অভিজ্ঞতার পর বড়পর্দায় তার এই যাত্রা সিনেমাটিকে ঘিরে আগ্রহের আরেকটি কারণ।

সিনেমাটি নিয়ে পরীমণি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ফারজানা’ ঘিরে পরিকল্পনা শুরু হয়েছিল বেশ আগেই। প্রায় ছয় মাস আগে সিনেমাটির জন্য তার লুক চূড়ান্ত করা হয়। তবে পরবর্তী সময়ে নানা জটিলতা ও শিডিউল-সংকটের কারণে নির্ধারিত সময়ে শুটিং শুরু করা সম্ভব হয়নি।

বর্তমানে সিনেমাটির শুটিং শেষের পথে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই মুক্তির প্রস্তুতি শুরু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে এখনো সিনেমাটির মুক্তির নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন

ক্যানসারে মারা গেলেন মডেল-অভিনেত্রী তুলনা

জন্মদিনে ‘ফারজানা’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশের মধ্য দিয়ে নতুন সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ বাড়িয়েছেন পরীমণি। এবার বড়পর্দায় একজন সংগ্রামী নারীর চরিত্রে তার অভিনয় কতটা দর্শকের হৃদয় স্পর্শ করতে পারে, তা এখন দেখার অপেক্ষা।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০





ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩০:১৬


আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৮:২৩