• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩১:৫৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, অবস্থা সংকটাপন্ন

২২ জুলাই ২০২৬ সকাল ১১:৫৪:৩৮

মানিকগঞ্জে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, অবস্থা সংকটাপন্ন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক মুদি ব্যবসায়ীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত কোহিনুর ইসলাম (৪০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

২০ জুলাই সোমবার বিকেলে উপজেলার ছোট কালিয়াকৈর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্ত্রী আছমা বেগম। হামলার পাশাপাশি ক্যাশ বাক্স থেকে ৭৫ হাজার টাকা ছিনতাই এবং দেড় লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতির বিষয়টি অভিযোগপত্র থেকে জানা যায়।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

অভিযুক্তরা হলেন, ফজলু (৩০), জিহাদ (২৭), মাহিম মারুফ, নাহিদ (২০), আহাদ (২৪) এবং আমিনুল (৩০)। এরা সকলেই ছোট কালিয়াকৈর এলাকার বাসিন্দা।

আহত কোহিনুর ইসলাম নতুন বাজারের একজন মুদি ব্যবসায়ী। স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার কয়েকজন যুবকের মধ্যে তার দোকানের সামনে একটি বিরোধের সৃষ্টি হয়। সে সময় কোহিনুর ইসলাম পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে একটি পক্ষ তার ওপর ক্ষুব্ধ হয়ে হুমকি দিয়ে চলে যায়।

এরই জেরে সোমবার বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল সন্ত্রাসী তার দোকানে ঢুকে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং লোহার রড দিয়ে তার বাম হাত থেঁতলে দেয়। হামলা চালায় দোকানের মালামালের ওপর।

আরও পড়ুন

শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

কোহিনুর ইসলামের চিৎকার শুনে আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থলে কিছু অস্ত্র ফেলে পালিয়ে যায়।

পরে রক্তাক্ত অবস্থায় কোহিনুর ইসলামকে উদ্ধার করে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০