• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩৩ সকাল ১১:৪০:৩৩ (09-Sep-2026)
  • - ৩৩° সে:

সাবেক মন্ত্রীর ফ্ল্যাটে ৩০০ কোট ও ৫৩২ টাইসহ যা পেল দুদক

১৯ জুলাই ২০২৬ রাত ০৮:২০:৩৫

সাবেক মন্ত্রীর ফ্ল্যাটে ৩০০ কোট ও ৫৩২ টাইসহ যা পেল দুদক

অনলাইন ডেস্ক: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশান-২ এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৩০০টি কোট, ৫৩২টি টাই, ১০০টি কামিজ, আটটি ঘড়ির বক্স এবং তিনটি মুক্তার সেট উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১৯ জুলাই রোববার গুলশান-২ এর ৬৬ নম্বর সড়কের একটি ভবনে দুদকের অভিযানে এসব সামগ্রী উদ্ধার করা হয়।

দুদকের তথ্য অনুযায়ী, ভবনটিতে সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন প্রায় ১৮ কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাট রয়েছে। অভিযানের সময় মার্সিডিজ-বেঞ্জসহ আটটি বিলাসবহুল গাড়ির চাবিও পাওয়া গেছে। তবে সংস্থাটির ধারণা, ফ্ল্যাট থেকে অনেক মূল্যবান সামগ্রী এর আগেই সরিয়ে ফেলা হয়েছে।

দুদকের উপপরিচালক মশিউর রহমান জানান, ফ্ল্যাট দুটি নিয়ন্ত্রণে নেওয়ার পর সেগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগকে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সময়ে সম্পত্তি বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে দুদকের দাবি, সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বিশ্বের নয়টি দেশে প্রায় ১০ হাজার কোটি টাকা পাচারের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এছাড়া, তার বিরুদ্ধে দায়ের করা ২৮টি মামলায় প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের প্রাথমিক তথ্য-প্রমাণও সংস্থাটির হাতে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোর রাতের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্ট
ভোর রাতের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৯:৩৫

আবারও কমেছে সোনার দাম
আবারও কমেছে সোনার দাম
৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩০:৪৯






হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন আটক করল ইরান
হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন আটক করল ইরান
৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০১:৫১