• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:০০:৪৪ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬

১৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:২৮:৪৯

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬

অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। একই সময়ে নতুন করে ৩০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

১৬ জুলাই বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হওয়া দুটি মৃত্যুই ঢাকা বিভাগে। একই সময়ে সর্বোচ্চ ৯৫ জন রোগীও ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৬৬ জন, বরিশাল বিভাগে ৫৮ জন, খুলনা বিভাগে ৩৮ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন করে মোট ২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেফতার
আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেফতার
১৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৬:২৩

নলডাঙ্গায় বৃদ্ধের আত্মহত্যা
নলডাঙ্গায় বৃদ্ধের আত্মহত্যা
১৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৩:০৪






যমুনায় বালুবোঝাই বাল্কহেড ডুবে নিখোঁজ ২ শ্রমিক
যমুনায় বালুবোঝাই বাল্কহেড ডুবে নিখোঁজ ২ শ্রমিক
১৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩১:৫৪

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা
আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা
১৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২০:২৮