• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:৫০:৪৫ (25-Sep-2026)
  • - ৩৩° সে:
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৫ জন। ২৫ সেপ্টেম্বর শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৪৪ জন, চট্রগ্রাম বিভাগে ২৪৬ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ২৪১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ৭৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রংপুর বিভাগে ৪৪ জন এবং সিলেট বিভাগে ৪ জন রয়েছেন।চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ১০৪ জন। আর মোট ৬৪ হাজার ৮২৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯৫৩ জন।