• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৫৪:৩৭ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা

১৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২০:২৮

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে প্রায় প্রতিদিনই ওঠানামা করছে সোনার দাম। সর্বশেষ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দাম সমন্বয় করায় সোমবার (১৪ সেপ্টেম্বর) নতুন নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা।

শনিবার (১২ সেপ্টেম্বর) দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ায় বাজুস। স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বাড়ার কারণে এ মূল্য সমন্বয় করা হয় বলে জানিয়েছে সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এর আগে এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, নির্ধারিত সোনার দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানের ওপর ভিত্তি করে মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯১ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজুসের সর্বশেষ নির্ধারিত এই দামেই আজ দেশের বাজারে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




যমুনায় বালুবোঝাই বাল্কহেড ডুবে নিখোঁজ ২ শ্রমিক
যমুনায় বালুবোঝাই বাল্কহেড ডুবে নিখোঁজ ২ শ্রমিক
১৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩১:৫৪

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা
আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা
১৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২০:২৮



আমার টিমও আমাকে বর্জন করেছে: বাঁধন
আমার টিমও আমাকে বর্জন করেছে: বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৭:৪৪


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫০:২৯