• ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৩৩:৩০ (05-Jul-2026)
  • - ৩৩° সে:

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

৫ জুলাই ২০২৬ দুপুর ১২:২১:২৮

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৫ জুলাই রোববার সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। একই সঙ্গে একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি স্মারক ডাটাকার্ডও প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে করা এক পোস্ট থেকে জানা যায়, অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

আগামীকাল ৬ জুলাই সোমবার সারা দেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হবে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ প্রতি বছর বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করে থাকে।

এ উদ্যোগের মাধ্যমে দেশের গ্রামীণ উন্নয়ন, পল্লী অর্থনীতিতে অবদান এবং জাতীয় পল্লী উন্নয়ন দিবসের তাৎপর্য জনসাধারণের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত
খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত
৫ জুলাই ২০২৬ সকাল ১১:৩৭:৩৫

Follow Us