• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৫৫:০৭ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না : ডা. জাহিদ

২১ জুন ২০২৬ বিকাল ০৩:২৪:১৪

জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না : ডা. জাহিদ

ডেস্ক রিপোর্ট: বিএনপি সব সময় জনগণের পাশে থাকতে চায়। জনগণের দুঃখ, কষ্ট লাঘব করতে চায়, সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। অনেক কথা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনেক পত্রপত্রিকাতেও প্রচার করা হচ্ছে। মনে রাখবেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপি বিশ্বাস করে জনগণই বিএনপির শক্তি।

২০ জুন শনিবার দিনাজপুর নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান ( উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

আরও পড়ুন

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

তিনি বলেন, আপনাদের সাথে নিয়ে বিএনপি দেশ পরিচালনায় এগিয়ে যেতে চায়। জনগণের ঐক্যের কাছে চক্রান্তকারীদের কোনো ধরনের ষড়যন্ত্র টিকবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপি।

বিগত সময়ে দেশ পরিচালনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এ দেশের জনগণ অনেক সুযোগ সুবিধা পেয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাবাহিকতায় দেশের সকল স্তরে উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, ইলিয়াস আহমদ।

আরও পড়ুন

১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি মো. আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার- ৩
নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার- ৩
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:২৩

হাম উপসর্গে আরও ২ মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৬৭
হাম উপসর্গে আরও ২ মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৬৭
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৪০


ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৫:৩১



খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:৩৪