অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮৮৭টি শিশু, এর মধ্যে ৮০ জনের ক্ষেত্রে হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২০ জুন শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৬৭৭ শিশু মারা গেছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৮৪ জনের এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়কালে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯১ হাজার ৭৮৯ জনে এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯৪৯ জন।
এ সময়ে মোট ৭৫ হাজার ৯০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে ৭১ হাজার ৯৭০ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের এই উচ্চ হার পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে এবং দ্রুত টিকাদান ও চিকিৎসা কার্যক্রম জোরদার করা জরুরি হয়ে পড়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available