জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌর শহরের কাজীরআখ এলাকা প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ এর অভিযোগে খাইরুল ইসলাম (৪৫)নামের একজনকে আটক করেছে পুলিশ।
১৯ জুন শুক্রবার দুপুরে যখন চারদিকে জুমার নামাজের নীরবতা, ঠিক তখনই পাশবিকতার শিকার হয় এক প্রতিবন্ধী কিশোরী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী খাইরুল ইসলাম কৌশলে ওই প্রতিবন্ধী কিশোরীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়।
আটক খাইরুল ইসলাম ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
সেখানে ফাঁকা বাড়িতে কিশোরীকে ধর্ষণ করে সে। অপরাধ ঢাকতে পরে ভুক্তভোগীর পরনের কাপড় পানি দিয়ে পরিষ্কার করে আবারও তা পরিয়ে দেয় অভিযুক্ত খাইরুল।
তবে তার আর শেষ রক্ষা হয়নি। কিশোরীর পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে আশেপাশের মানুষকে জানান। এতে ক্ষুব্ধ স্থানীয় জনতা অভিযুক্ত খাইরুলকে আটক করে উত্তম-মাধ্যম দেয় এবং পরে পুলিশে খবর দেয়।
জামালপুর সদর থানার তদন্ত কর্মকর্তা এস এম নূর মোহাম্মদ বলেন, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available