• ঢাকা
  • |
  • রবিবার ৯ই কার্তিক ১৪৩৩ রাত ০২:১৩:২৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে চুরি হওয়া গোল কাঠ উদ্ধার

২০ জুন ২০২৬ বিকাল ০৫:২৬:৪৬

রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে চুরি হওয়া গোল কাঠ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর তাৎক্ষণিক অভিযানে চুরি হওয়া প্রায় ১৫ লাখ টাকা মূল্যের গোল কাঠ উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জানা যায়, উপজেলার রাবার বাগান এলাকা থেকে শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা বাজার মূল্যে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের গোল কাঠ চুরি করে নিয়ে যায়। ঘটনার পর শনিবার সকালে কাঠের মালিক ও ব্যবসায়ী মো. সোহেল বিষয়টি নানিয়ারচর সেনা জোনকে অবহিত করেন।

আরও পড়ুন

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ভুক্তভোগী ব্যবসায়ী মো. সোহেল জানান, চুরির বিষয়টি জানতে পেরে তিনি সকাল আনুমানিক ৭টার দিকে নানিয়ারচর সেনা জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহিদুল্লাহর সঙ্গে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করেন।

খবর পাওয়ার পর নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমানের নির্দেশনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহিদুল্লাহ নিজস্ব তথ্যসূত্রের মাধ্যমে চুরি হওয়া কাঠের অবস্থান শনাক্ত করেন। পরে সেনাবাহিনীর একটি বি-টাইপ টহল দল কৃষ্ণ মা ছড়া পুকুর এলাকায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া গোল কাঠগুলো উদ্ধার করতে সক্ষম হয়।

অভিযান শেষে ভুক্তভোগী ব্যবসায়ী মো. সোহেল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত কাঠগুলো তার বলে শনাক্ত করেন।

আরও পড়ুন

মাদারীপুরে মোবাইল চোর ধরতে গিয়ে বৃদ্ধর মৃত্যু

স্থানীয়রা জানান, সেনাবাহিনীর দ্রুত ও পেশাদারিত্বপূর্ণ অভিযানের কারণে চুরি হওয়া বিপুল পরিমাণ কাঠ উদ্ধার সম্ভব হয়েছে। এ ঘটনায় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।

স্থানীয়দের মতে, বাংলাদেশ সেনাবাহিনীর এমন তৎপরতা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় তাদের আন্তরিকতা আবারও প্রমাণ করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ