• ঢাকা
  • |
  • সোমবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ০৯:৪২:১০ (25-May-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

২৫ মে ২০২৬ সকাল ০৮:৫৭:১৭

পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, ২৪ মে রোববার দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

শোকবার্তায় প্রধানমন্ত্রী সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে এই কঠিন সময়ে পাকিস্তানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

উল্লেখ্য, রোববার সকালে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের কোয়েটায় জাফর এক্সপ্রেসের একটি শাটল ট্রেনকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সময় সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে কোয়েটা সেনানিবাস থেকে ট্রেনটি ছাড়ার কিছুক্ষণ পরই বিস্ফোরণ ঘটে। এতে নারী ও শিশুসহ বহু মানুষ হতাহত হন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৮২ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us