• ঢাকা
  • |
  • রবিবার ৮ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:০৭:০২ (22-Mar-2026)
  • - ৩৩° সে:

যুদ্ধ দীর্ঘায়িত হলে অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী

২২ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩১:২২

যুদ্ধ দীর্ঘায়িত হলে অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ বাড়তে পারে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে সম্ভাব্য ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় দেশবাসীকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

২২ মার্চ রোববার সকালে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

অর্থমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বাংলাদেশের নিয়ন্ত্রণে নয়। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হলে জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হবে, যা দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। তবে এখন পর্যন্ত সরকার সেই চাপ জনগণের ওপর পড়তে দেয়নি।

Ad

তিনি জানান, কঠিন পরিস্থিতির মধ্যেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা, পরিবহন ভাড়া নিয়ন্ত্রণে রাখা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছে সরকার। বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়ায় ঈদযাত্রায় কোথাও বড় ধরনের সংকট দেখা যায়নি।

গার্মেন্টস খাত প্রসঙ্গে মন্ত্রী বলেন, রমজান ও ঈদকে সামনে রেখে শ্রমিকদের বেতন-ভাতা আগাম পরিশোধ নিশ্চিত করায় কোনো শ্রমিক অসন্তোষ দেখা যায়নি, যা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়।

এছাড়া সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্যক্রমের কথাও তুলে ধরেন তিনি। ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড চালু, কৃষকদের ঋণ মওকুফ এবং ইমাম-মোয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা প্রদান এসব উদ্যোগ জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান মন্ত্রী।

সবশেষে তিনি বলেন, চলমান বৈশ্বিক সংকট মোকাবিলায় সবাইকে সংযম, সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকারও পরিস্থিতি সামাল দিতে বিকল্প জ্বালানি উৎস ও কার্যকর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে কাজ
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদে কাফনের কাপড়ে বাড়ি ফিরলেন ১২ জন
ঈদে কাফনের কাপড়ে বাড়ি ফিরলেন ১২ জন
২২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:০১:২১


চলতি মাসে পঙ্গু হাসপাতালে ২৫৫ আহত
চলতি মাসে পঙ্গু হাসপাতালে ২৫৫ আহত
২২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:৫৫






আজ দলে যোগ দিচ্ছেন না হামজা
আজ দলে যোগ দিচ্ছেন না হামজা
২২ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩৬:৫৫



Follow Us