• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:২৭:৩৪ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

ডিএমপির ৬ এডিসি ও ৩ এসিকে বদলি

১৫ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১০

ডিএমপির ৬ এডিসি ও ৩ এসিকে বদলি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ছয়জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং তিনজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

১৫ মার্চ রোববার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডেমরা জোনের এডিসি আকরামুল হাসানকে ওয়ারী বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড), উত্তরা জোনের এডিসি আহম্মদ আলীকে উত্তরা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) এবং রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামানকে রমনা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) করা হয়েছে।

Ad

এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চলের এসি রব্বানী হোসেন (পদোন্নতি পেয়ে এডিসি) রমনা জোনের এডিসি, খিলগাঁও বিভাগের এসি মু. আল. আমিন সরকার (পদোন্নতি পেয়ে এডিসি) উত্তরা জোনের এডিসি এবং সবুজবাগ জোনের এসি মীর মুহসীন মাসুদ রানা (পদোন্নতি পেয়ে এডিসি) ডেমরা জোনের এডিসি হিসেবে পদায়ন পেয়েছেন।

অন্য এক আদেশে ডিএমপির গোয়েন্দা বিভাগের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ) এসি মো. আতাহারুল ইসলাম তালুকদারকে তেজগাঁও বিভাগে, মিরপুরের এসি (পেট্রোল) মো. আসলাম সাগরকে মোহাম্মদপুর জোন (ট্রাফিক) এবং মোহাম্মদপুর জোন (ট্রাফিক)-এর এসি মির্জা মো. সাইজুদ্দিনকে ট্রাফিক কোতোয়ালী জোনে পদায়ন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫
যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫
৩০ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১২:৩৪


বছরের শেষে দেশে ফেরার আশা সাকিবের
বছরের শেষে দেশে ফেরার আশা সাকিবের
৩০ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৯:০০









Follow Us