নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায়। জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এরইমধ্যে সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

সরেজমিন দেখা যায়, সকাল থেকেই ওই এলাকায় আসতে শুরু করেন নতুন সংসদ সদস্যরা। শপথের জন্য প্রস্তুৎ করা হয়েছে পুরো এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে সতর্ক অবস্থানে। সংসদ ভবনের বাইরে বিভিন্ন দলের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের ভিড়ও দেখা গেছে।


সংসদ সদস্যরা জানান, এবারের সংসদ অন্য সংসদের চেয়ে আলাদা। মানুষ ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পেরেছে। তারা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে চান।
উল্লেখ্য, সংসদের ভেতরে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে এমপিদের শপথ অনুষ্ঠান। চলবে কয়েকটি ধাপে। বিভিন্ন দল ও সতন্ত্র এমপিদের শপথ হবে আলাদাভাবে। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করবেন তারা। সেখানে কোনো অতিথি থাকবে না। পরবর্তীতে বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এখানে। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ সাধারণত বঙ্গভবনে হলেও এবারও তা হচ্ছে সংসদে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available