• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:০৬:৩৬ (13-Mar-2026)
  • - ৩৩° সে:

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হলেন মোহাম্মদ আরশাদুর রউফ

১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৫৮:২০

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হলেন মোহাম্মদ আরশাদুর রউফ

নিজস্ব প্রতিবেদক : অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে বাংলাদেশের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে ১ জানুয়ারি বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

Ad
Ad

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ আরশাদুর রউফকে অ্যাটর্নি জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেছেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Ad

এর আগে। গত ২৮ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান। এর দুই দিন পর, ৭ আগস্ট তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন।

পরদিন ৮ আগস্ট সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামান বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান এবং দায়িত্ব গ্রহণ করেন। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি থেকে ঝিনাইদহ-১ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করার পর তিনি পদত্যাগ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঢাকা রিজেন্সি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪
ঢাকা রিজেন্সি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:৩৬:৩৭





বীরগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
বীরগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৯:২৬


প্রায় ১ যুগ পর একসঙ্গে রবি-তামান্না
প্রায় ১ যুগ পর একসঙ্গে রবি-তামান্না
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:০১:১১


Follow Us