• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ রাত ১১:৩০:১৪ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

বিধ্বস্ত মার্কিন জ্বালানিবাহী বিমানের ৪ ক্রু সদস্য নিহত

১৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৫৪

বিধ্বস্ত মার্কিন জ্বালানিবাহী বিমানের ৪ ক্রু সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম ইরাকে একটি মার্কিন জ্বালানিবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় চারজন ক্রু সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। বিমানটিতে ছয়জন ক্রু সদস্য ছিল বলেও জানানো হয়েছে।

মার্কিন সেনাবাহিনী বলছে, প্রতিকূল পরিবেশ বা শত্রুর গোলাগুলির কারণে নয়, এটি একটি মারাত্মক দুর্ঘটনা।

Ad
Ad

১৩ মার্চ শুক্রবার সকালে এক্স-এ প্রকাশিত এক পোস্টে, মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম জানিয়েছে, বিমানে থাকা ছয়জন ক্রু সদস্যের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

Ad

সেন্টকম বলছে, পরিস্থিতি তদন্ত করা হচ্ছে এবং বিমানের ক্ষতি শত্রুপক্ষের গুলির কারণে হয়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় কেসি-১৩৫ জ্বালানিবাহী বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর জানায় সেন্টকম। এ ছাড়া এই ঘটনার সময় কাছেই থাকা অন্য বিমানটি নিরাপদে অবতরণ করেছে বলেও জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২০:১০

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:০৫

৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৫



Follow Us