• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:৫৫:৫৭ (13-Mar-2026)
  • - ৩৩° সে:

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

১৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৮:২০

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বগুড়া: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। রাষ্ট্রে জবাবদিহিতা থাকলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এমন পরিস্থিতিতে পড়ত না।

১৩ মার্চ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

তথ্যমন্ত্রী জানান, সাংবাদিকদের জন্য নেওয়া এই উদ্যোগ কোনো অনুগ্রহ বা দয়া নয়, এটি গণমাধ্যমকে আরও শক্তিশালী ও কার্যকর করার একটি প্রয়াস।

Ad

তিনি আরও জানান, বগুড়ার মানুষ দীর্ঘদিন যেসব অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, সেগুলো ধাপে ধাপে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বগুড়া প্রেসক্লাবের পূর্ণাঙ্গ ভবন নির্মাণের দায়িত্বও নেওয়ার কথাও জানান তিনি।

মন্ত্রী বলেন, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ এবং আধুনিক বিশ্বে গণমাধ্যম ছাড়া উন্নয়ন ও অগ্রগতি কল্পনা করা যায় না। গণতন্ত্রকে শক্তিশালী রাখতে এবং রাষ্ট্রের কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে স্বাধীন গণমাধ্যমের বিকল্প নেই। সেই কারণে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং সাংবাদিক নেতা গণেশ দাস।

এই সময় রাজশাহী বিভাগের সাত জেলার ৫১ জন সাংবাদিককে আর্থিক সহায়তা এবং ৪৬ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১




ঢাকা রিজেন্সি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪
ঢাকা রিজেন্সি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:৩৬:৩৭






Follow Us