• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:৫৬:৪৩ (13-Mar-2026)
  • - ৩৩° সে:

ডিজেল নিতে বাংলাদেশের অনুরোধ, যা বলছে ভারত

১৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:৩৩:৩৯

ডিজেল নিতে বাংলাদেশের অনুরোধ, যা বলছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির জের ধরে বাংলাদেশের জন্য অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বৃহস্পতিবার (১২ মার্চ)  সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে সম্প্রতি ডিজেল সরবরাহের একটি অনুরোধ জানানো হয়েছে। দুই দেশের সুসম্পর্কের প্রেক্ষিতে এই অনুরোধটি গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে।

Ad
Ad

মুখপাত্র জয়সোয়াল আরও জানান, ২০০৭ সাল থেকেই আসামের নুমালিগড় শোধনাগার থেকে বাংলাদেশে ডিজেল সরবরাহ হয়ে আসছে। সড়ক, রেল ও পাইপলাইন-এই তিনটি মাধ্যমেই এখনো সেই সরবরাহ অব্যাহত রয়েছে। এছাড়া ২০১৭ সালে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মধ্যে একটি দীর্ঘমেয়াদি ডিজেল কেনাবেচা চুক্তিও সই হয়। সেই চুক্তির আওতায় নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম চলছে।

Ad

নতুন অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভারত নিজেদের চাহিদা, শোধনাগারের সক্ষমতা এবং ডিজেলের সামগ্রিক প্রাপ্যতা যাচাই করে দেখবে বলে জানিয়েছেন মুখপাত্র। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ছাড়াও এশিয়ার আরও দুই দেশ-শ্রীলঙ্কা ও মালদ্বীপ-একই ধরনের অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের জেরে জ্বালানি তেলের বাজার অস্থির হয়ে ওঠায় সরবরাহ নিয়ে শঙ্কা দেখা দেয়। এরই মধ্যে ভারতের এই ইতিবাচক বিবেচনার খবর বাংলাদেশের জ্বালানি খাতে স্বস্তি আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১




ঢাকা রিজেন্সি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪
ঢাকা রিজেন্সি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:৩৬:৩৭






Follow Us