• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০২:৪৩:১৯ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

ওমানে ড্রোন বিধ্বস্তের সময় দুই প্রবাসী নিহত

১৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:০৯:৪৯

ওমানে ড্রোন বিধ্বস্তের সময় দুই প্রবাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ওমানের উত্তরাঞ্চলে নিরাপত্তাবাহিনী একটি ড্রোন ভূপাতিত করার সময় দুজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে ওমান নিউজ এজেন্সি। 

এক প্রতিবেদনে বলা হয়েছে, সোহার শহরের আল আউয়াহি শিল্প এলাকায় নিহত দুজনই প্রবাসী ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুন

ইসরাইলের রাজনীতিতে আরব প্রতিনিধিত্বের উত্থান, চাপে নেতানিয়াহু

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, সোহার শহরের খোলা জায়গায় আরেকটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। দুটি ঘটনারই তদন্ত চলছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

১০ দিনে নিহত ৬৮৭ গত ২৮ ফেব্রুয়ারি থেকে উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা করছে ইরান। বৃহস্পতিবার যুদ্ধের ১৩তম দিন পর্যন্ত ওমানে নিহতের সংখ্যা ছিল একজন।

অন্য দেশগুলোর মধ্যে এই সময়ে আমিরাতে ৬, কুয়েতে ৬, সৌদি আরবে তিন, বাহরাইনে দুজন নিহতের খবর পাওয়া গেছে। এসব দেশগুলোতে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬