• ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ০১:১৪:১৯ (24-Jul-2026)
  • - ৩৩° সে:

রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

২৪ জুলাই ২০২৬ দুপুর ১২:১৩:২৩

রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি ইস্যুতে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যের প্রতি কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ ২৪ জুলাই শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বেঙ্গল ডেল্টা কনফারেন্সে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করেছে এবং এসব কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ইরান-যুক্তরাষ্ট্র এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, নতুন সরকার অর্থনীতি পুনর্গঠন এবং রাজনৈতিক কাঠামোকে আরও কার্যকর ও শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

গণতান্ত্রিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সরকার দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এবং আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন স্পিকার
২৪ জুলাই ২০২৬ দুপুর ০১:০৯:৪৬









হঠাৎ আল-আকসায় হাজারো ইসরায়েলির প্রবেশ
হঠাৎ আল-আকসায় হাজারো ইসরায়েলির প্রবেশ
২৪ জুলাই ২০২৬ সকাল ১১:৫৯:১৮

Follow Us