• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৪৬:১২ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

শেখ হাসিনা স্টান্টবাজি করছেন, তিনি আর ফিরবেন না: চিফ প্রসিকিউটর

৯ নভেম্বর ২০২৬ দুপুর ০২:০০:৩১

শেখ হাসিনা স্টান্টবাজি করছেন, তিনি আর ফিরবেন না: চিফ প্রসিকিউটর
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আবেদন করার বিষয়টিকে নিছক রাজনৈতিক ‘স্টান্টবাজি’ বলে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই; তিনি আর ফিরবেন না (‘সি উইল নট কামব্যাক’)।

৯ নভেম্বর (সোমবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা এখন যা করছে, এইগুলা স্টান্টবাজি। সি উইল নট কামব্যাক।’

আরও পড়ুন

নেপালে বাংলাদেশ রাষ্ট্রদূতের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

এ সময় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের ইচ্ছার গুঞ্জন ও এ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিস্তারিত জানাতে আগামীকাল একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে প্রকাশ পায় যে, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। এমনকি তাঁর আইনজীবীরা এ বিষয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের নভেম্বর মাসে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন।

আরও পড়ুন

জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

এদিকে, দুই দেশের মধ্যকার বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারকে ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একাধিকবার আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:৪৩




আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৬:৫৫