• ঢাকা
  • |
  • সোমবার ২২শে আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৪৫:৫৮ (06-Jul-2026)
  • - ৩৩° সে:

গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

৬ জুলাই ২০২৬ সকাল ১১:৫১:৩৬

গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর। পল্লী উন্নয়নকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

৬ জুলাই সোমবার সকালে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস ও সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার পল্লী উন্নয়নে কাজ করে যাচ্ছে। কৃষি সহযোগিতা, সেচ সুবিধা সম্প্রসারণ এবং কৃষি কার্ডের মতো উদ্যোগের মাধ্যমে গ্রামীণ কৃষকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রায় পাঁচ দশক ধরে সিরডাপ পল্লী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সংস্থাটি উল্লেখযোগ্য অবদান রাখছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us