বিনোদন ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর চিরপ্রতিদ্বন্দ্বী দলের এই বিদায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত মেহজাবীন যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে বসেই সরাসরি উপভোগ করেন ব্রাজিল-নরওয়ের ম্যাচ। খেলা চলাকালীন এবং ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।
গ্যালারি থেকে দেওয়া একটি পোস্টে রসিকতা করে তিনি লেখেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’
ম্যাচ দেখতে গিয়ে লাল রঙের টপস ও সবুজ স্কার্ট পরা মেহজাবীনকে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়াতেও দেখা যায়। খেলা চলাকালে আরেকটি পোস্টে ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, ‘তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।’
শেষ বাঁশি বাজার পর ব্রাজিলের বিদায় নিশ্চিত হলে গ্যালারিতে উচ্ছ্বাস প্রকাশ করেন এই অভিনেত্রী। পরে স্টেডিয়ামের বড় পর্দায় নরওয়ের জয় ও ব্রাজিলের বিদায়ের দৃশ্যকে পেছনে রেখে ধারণ করা একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘বাই বাই ব্রাজিল।’
মেহজাবীনের এসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছে। কেউ তার রসবোধের প্রশংসা করেছেন, আবার অনেক ব্রাজিল সমর্থক এ নিয়ে সমালোচনাও করেছেন।
উল্লেখ্য, নরওয়ে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available