• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:১৭:২২ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় ২ মামলা

১৬ আগস্ট ২০২৫ বিকাল ০৩:৪৯:২৮

একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় ২ মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। 

১৫ আগস্ট শুক্রবার সন্ধ্যায় নগরীর মতিহার থানায় মামলা দুটি রেকর্ড করা হয়।

মতিহার থানায় মামলাগুলোর মধ্যে একটি হত্যা ও অপরটি ইউডি মামলা হয়েছে। হত্যা মামলার বাদী নিহত মনিরা বেগমের মা শিউলী বেগম। আর ইউডি মামলার বাদী নিহত মিনারুল ইসলামের বাবা রুস্তম আলী। এই মামলাগুলোতে কাউকে আসামি করা না হলেও বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

এর আগে সকাল ৯টার দিকে ওই এলাকার নিজ বাড়ি থেকে মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিম (১৩), দেড় বছরের মেয়ে মিথিলার মরদেহ উদ্ধার করে পুলিশ। মিনারুল পেশায় কৃষি কাজ করলেও স্ত্রী ছিলেন গৃহিণী। এছাড়া ছেলে মাহিম খড়খড়ি উচ্চ বিদয়ালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত।

পুলিশ জানায়, স্ত্রী, ছেলে-মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর মিনারুল ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার মরদেহের পাশে একটি চিঠি পাওয়া গেছে। সেই কাগজে ঋণের কারণে এমন সিদ্ধান্তের কথা লেখা রয়েছে। সেই লেখা কাগজ জব্দ করেছে পুলিশ। একইসঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত সব ধরনের আলামত জব্দ করেছে পুলিশ।

মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, এই ঘটনায় দুইটি পৃথক মামলা হয়েছে। প্রাথমিকভাবে ঋণের কারণে এমন ঘটনা ঘটেছে মনে হচ্ছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে মিউজিয়াম উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

শনিবার সকালে ময়নাতদন্ত হবে। এরপর আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ