• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৪৩:২১ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

ফিরছেন খালেদা জিয়া: অভ্যর্থনাকারী ও সাংবাদিকদের যেসব নির্দেশনা দিয়েছে ডিএমপি

৬ মে ২০২৫ সকাল ০৭:৪৯:২৫

ফিরছেন খালেদা জিয়া: অভ্যর্থনাকারী ও সাংবাদিকদের যেসব নির্দেশনা দিয়েছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: লন্ডনে চিকিৎসা শেষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এ উপলক্ষে অভ্যর্থনাকারী সাংবাদিকদের গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

৫ মে সোমবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দর থেকে গুলশানের নিজ বাসভবনে যাবেন।

আরও পড়ুন

দ্বীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে পিবিআই

এজন্য গুলশান-বনানী এলাকায় তাকে অভ্যর্থনা জানানোর জন্য অতিরিক্ত জনসমাগম হয়ে যানজট হওয়ার সম্ভাবনা থাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে সাংবাদিক ও আগত অভ্যর্থনাকারীদের গাড়ি পার্কিং করার জন্য কিছু নির্দেশনাবলী দেওয়া হয়েছে।

১) এয়ারপোর্টে আগত সব সাংবাদিকদের যানবাহন এয়ারপোর্টের বহুতল কার পার্কিংয়ে রাখার জন্য অনুরোধ করা হলো।

২) এয়ারপোর্টে আগত অভ্যর্থনাকারীদের যানবাহন ৩০০ ফিট রাস্তা সংলগ্ন স্বদেশ প্রোপার্টিজের খালি জায়গায় পার্কিং করার জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন

পাখির আঘাত ঠেকাতে দেশের সব বিমানবন্দরে বেবিচকের উদ্যোগ

৩) গুলশানে আগত সব সাংবাদিকদের যানবাহন গুলশান সোসাইটি পার্কের আশপাশের সড়কে এক লেনে পার্কিং করার জন্য অনুরোধ করা হলো।

৪) গুলশানে আগত অভ্যর্থনাকারীদের যানবাহন বিচারপতি শাহাবুদ্দিন পার্কের আশ পাশের সড়কে এক লেনে রাখার অনুরোধ করা হলো।

৫) উল্লেখিত নির্ধারিত জায়গা ছাড়া মহাসড়ক বা অন্য কোনো জায়গায় গাড়ি পার্কিং না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আরও পড়ুন

রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

৬) গমনাগমন রুটে কোনো যানবাহন পার্কিং না করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।

৭) মুভমেন্ট চলাকালীন গাড়ি বহরে অননুমোদিত গাড়ি যুক্ত না করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০