• ঢাকা
  • |
  • বুধবার ২২শে আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৬:৫০ (07-Oct-2026)
  • - ৩৩° সে:

এনআইডি সংশোধন: ভিসার কপি দিতে হবে প্রবাসীদের

৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:৩৩

এনআইডি সংশোধন: ভিসার কপি দিতে হবে প্রবাসীদের
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য প্রবাসীদের ভিসার কপি এবং বিদেশে বসবাসের সংশ্লিষ্ট প্রমাণপত্র জমা দিতে হবে। এ জন্য প্রবাসীদের জন্য পৃথক আবেদন ফরম চালু করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

৭ অক্টোবর বুধবার ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসি সূত্র জানিয়েছে, বর্তমান আবেদন ব্যবস্থায় প্রবাসীদের আবেদন আলাদাভাবে চিহ্নিত করতে সময় লাগে। তাই আবেদনের শুরুতেই প্রবাসীদের শনাক্ত করার জন্য পৃথক ফরম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

ইসি কর্মকর্তারা জানান, প্রবাসীদের জন্য প্রস্তাবিত পৃথক আবেদন ফরমের প্রথম অংশে নাম, কোন দেশে বসবাস করেন, কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন কি না, পেশা, জন্মতারিখ, পাসপোর্ট নম্বর ও বিদেশে বসবাসের ঠিকানাসহ বিভিন্ন তথ্য দিতে হবে।

ফরমের দ্বিতীয় অংশে বাবা-মা, সব ভাই-বোন এবং নিজের পরিবারের সদস্যদের তথ্য দিতে হবে। এ ছাড়া আবেদনের সঙ্গে ভিসার কপি ও বিদেশে বসবাসের প্রমাণপত্র জমা দিতে হবে।

এনআইডি অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, এনআইডি সংশোধন সহজ করতে আমরা বিভিন্ন উদ্যোগ নিচ্ছি, যাতে আবেদনগুলো দ্রুত ও সহজে নিষ্পত্তি করা যায়।

বর্তমানে দেশে বসবাসরত ও প্রবাসী নাগরিকদের মিলিয়ে প্রায় ১ লাখ ৩৫ হাজার এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি
সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি
৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:২৩:৪৭


এনআইডি সংশোধন: ভিসার কপি দিতে হবে প্রবাসীদের
এনআইডি সংশোধন: ভিসার কপি দিতে হবে প্রবাসীদের
৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:৩৩

দেশের সব উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
দেশের সব উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:২৪



দাম বাড়লো জেট ফুয়েলের
দাম বাড়লো জেট ফুয়েলের
৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২২:১৮

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০২:৪৭

স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৫৮:৫৮