• ঢাকা
  • |
  • বুধবার ২২শে আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৯:২৬ (07-Oct-2026)
  • - ৩৩° সে:

দাম বাড়লো জেট ফুয়েলের

৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২২:১৮

দাম বাড়লো জেট ফুয়েলের
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম আবারও বাড়ানো হয়েছে। ৭ অক্টোবর বুধবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

দাম বাড়ানোর বিষয়ে বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সময়ে জেট এ-১ এর আন্তর্জাতিক বাজার মূল্য প্ল্যাটস রেটের (Platts Rate) গড় এবং এই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে (LC Settlement) মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২ (খ) ও ৩৪ এ প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে জেট এ-১ এর মূল্যহার সমন্বয় করা হলো।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের (শুল্ক ও মূসকসহ) দাম পড়বে ১৮২ টাকা ৭১ পয়সা। পাশাপাশি আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দশমিক ১ দশমিক ১৮৮২ ডলার।

সেপ্টেম্বর মাসজুড়ে দেশে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৬৫ পয়সা নির্ধারিত ছিল। এ ছাড়া আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১ দশমিক ০৭৭০ ডলার। এই হিসাবে চলতি অক্টোবর মাসে অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটে শূন্য দশমিক ১১ সেন্ট দাম বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ আদেশ ৭ অক্টোবর রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশের সব উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
দেশের সব উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:২৪



দাম বাড়লো জেট ফুয়েলের
দাম বাড়লো জেট ফুয়েলের
৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২২:১৮

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০২:৪৭

স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৫৮:৫৮


রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৯:১৩

ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক
ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক
৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৪:২৯