• ঢাকা
  • |
  • বুধবার ২২শে আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৮:২৪ (07-Oct-2026)
  • - ৩৩° সে:

দুর্গাপূজায় একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন

৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:৩৫

দুর্গাপূজায় একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।

তবে এর আগে সাপ্তাহিক ছুটির (শুক্র-শনি) মধ্যে ১৭ অক্টোবরের (শনিবার) ছুটি বাতিল করা হয়েছে। ফলে এদিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।

৭ অক্টোবর বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) পর্যন্ত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে জরুরি পরিষেবা যেমন— বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবে। সেই সঙ্গে হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী ছাড়াও চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবে। এ ছাড়া জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও এই তিনদিনের ছুটির আওতাবহির্ভূত থাকবে।

যদিও দুর্গাপূজায় সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৫ দিনের ছুটি থাকছে। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পূজার ছুটির পরের দু’দিন শুক্র ও শনিবার পড়েছে। ফলে এই দু’দিনের সাপ্তাহিক ছুটিসহ পূজায় মোট ৫ দিন ছুটি মিলবে। তবে এই ছুটি শুরুর আগের সাপ্তাহিক ছুটির মধ্যে ১৭ অক্টোবরের (শনিবার) ছুটি বাতিল করা হয়েছে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। এরপর ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলা থাকার কথা থাকলেও সম্প্রতি মন্ত্রিসভায় ওই দিনটিতেও নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়। ফলে ২০, ২১ ও ২২ অক্টোবর টানা তিনদিন পূজার ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচদিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি
সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি
৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:২৩:৪৭


এনআইডি সংশোধন: ভিসার কপি দিতে হবে প্রবাসীদের
এনআইডি সংশোধন: ভিসার কপি দিতে হবে প্রবাসীদের
৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:৩৩

দেশের সব উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
দেশের সব উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:২৪



দাম বাড়লো জেট ফুয়েলের
দাম বাড়লো জেট ফুয়েলের
৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২২:১৮

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০২:৪৭