• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:০২:৫৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০১:৫৬

কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের দীর্ঘ দেড় ঘণ্টার প্রচেষ্টার পর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিকের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ২৬ অক্টোবর সোমবার দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডে একজন পুরুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আরও পড়ুন

বাংলাদেশের খাদ্য সংরক্ষণ ও বাণিজ্য সম্প্রসারণে পাকিস্তানের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ: খাদ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পাওয়ার পর ৭ মিনিটের মাথায় প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ৫টি ইউনিট উদ্ধার ও অগ্নি-নির্বাপণ কাজে যোগ দেয়। তবে পরিস্থিতি বিবেচনায় ও আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। একপর্যায়ে ৮টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস আরও জানায়, কারখানাটির ভেতরে প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুতই চারদিকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্তের পর জানা যাবে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বেড়েছে বিদেশি ঋণ পরিশোধ
বেড়েছে বিদেশি ঋণ পরিশোধ
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২১:১৬


হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১১:১৮



৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল
৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল
২৬ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫১:২১

মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন এলিজা জামান
মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন এলিজা জামান
২৬ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪৬:১২