• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৫৪:৫০ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

টিসিবি থেকে ৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫৫:৩৬

টিসিবি থেকে ৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারীদের তালিকা থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার টিসিবির কার্ডধারীদের সুবিধার জন্য ‘উপকারী’ মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে টিসিবির কার্ডের তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত সুবিধাভোগীদের কার্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে সরকারের। টিসিবির কার্ড ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরের ফলে ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে।

কার্ড ব্যবস্থার ডিজিটাল রূপান্তরের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের কাছে টিসিবির সুবিধা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন
একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন
১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪৬:৩৪


এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি
এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি
১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২৪:১৪





ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী
ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী
১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৭:৫৫