• ঢাকা
  • |
  • শনিবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৩:৪১:০৫ (26-Sep-2026)
  • - ৩৩° সে:
টিসিবি থেকে ৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

টিসিবি থেকে ৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারীদের তালিকা থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার টিসিবির কার্ডধারীদের সুবিধার জন্য ‘উপকারী’ মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।বাণিজ্যমন্ত্রী বলেন, ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে টিসিবির কার্ডের তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত সুবিধাভোগীদের কার্ড দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে সরকারের। টিসিবির কার্ড ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরের ফলে ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে।কার্ড ব্যবস্থার ডিজিটাল রূপান্তরের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের কাছে টিসিবির সুবিধা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।সূত্র: বাংলাদেশ প্রতিদিন