• ঢাকা
  • |
  • বুধবার ৮ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৫৬:২৬ (23-Sep-2026)
  • - ৩৩° সে:

পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি

২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৪:৩৪

পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পুলিশের ৬ অতিরিক্ত পুলিশ সুপার ও এক সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে উল্লিখিত পদ পরিবর্তনসহ তাদের নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

২৩ সেপ্টেম্বর বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং অতিরিক্ত পুলিশ সুপার, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকার মো. জাকিরুল হাসানকে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আসহাবকে এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একইভাবে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ উদ্দীনকে অতিরিক্ত পুলিশ সুপার, অ্যান্টি টেরোরিজম ইউনিটে বদলি করা হয়েছে। পড়াশোনা শেষে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় রিপোর্ট করেছিলেন।

এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল হককে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কোটচাঁদপুর সার্কেল, ঝিনাইদহে বদলি করা হয়েছে। কুড়িগ্রামের উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলমকে বদলি করে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এসবি, ঢাকায় পদায়ন করা হয়েছে।

এ ছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সহকারী পুলিশ কমিশনার সুশান্ত মজুমদারকে একই পদে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি করা কর্মকর্তাদের আগামী ৩ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার গ্রহণ করতে হবে। অন্যথায় ৪ অক্টোবর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৩:৪০

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:৩৭


হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি
হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৩:২৭

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন রেলমন্ত্রী
ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন রেলমন্ত্রী
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৫:৩৬



২ কার্গো এলএনজি আনছে সরকার
২ কার্গো এলএনজি আনছে সরকার
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৯:২৯

মানিকগঞ্জে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড
মানিকগঞ্জে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৫:১৮

সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা
সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৩:২২