• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৫১:৫২ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

২ কার্গো এলএনজি আনছে সরকার

২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৯:২৯

২ কার্গো এলএনজি আনছে সরকার
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।

২৩ সেপ্টেম্বর বুধবার চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।

প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত এলএনজি কার্গো দুটি আগামী ৬ নভেম্বর ও ২২ নভেম্বরে সরবরাহ করা হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ

সভায় জানানো হয়, প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করা হয়েছে জেকেএম থেকে শূন্য দশমিক শূন্য দুই মার্কিন ডলার কম হারে। এটি বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তিতে নির্ধারিত মূল্যের থেকে ভিন্ন।

দুটি অতিরিক্ত এলএনজি কার্গোর সরবরাহকারী হিসেবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসিকে সুপারিশ করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হয়। কমিটি সভায় প্রস্তাবটির অনুমোদনের সুপারিশ করে।

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে এলএনজি সরবরাহ নিশ্চিত করতে সরকারের চলমান ব্যবস্থার অংশ হিসেবে এ এলএনজি কেনা হচ্ছে।

আরও পড়ুন

ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






মিরাক্কেলে বড় পরিবর্তন, বাদ পুরোনো বিচারক!
মিরাক্কেলে বড় পরিবর্তন, বাদ পুরোনো বিচারক!
১২ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪২:৩৩