• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:৩৮:৫৯ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৩:৪০

গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ডেস্ক রিপোর্ট: গাজীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ও মাছের ড্রামবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

২৩ সেপ্টেম্বর বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে জয়দেবপুর-টঙ্গী-বনমালা সড়কের ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাজীপুর মহানগরের হায়দ্রাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে মহিউদ্দিন (৪২), একই এলাকার আব্দুল মালেকের ছেলে জামাল হোসেন (৪৪) এবং অপরজনের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত ১৫

গাজীপুর সদর মেট্রো থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ধীরাশ্রম এলাকায় রং সাইড দিয়ে আসা একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মাছের ড্রামবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও তিনজন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করেছে। একই সঙ্গে ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ এবং চালকের দায়িত্বে কোনো গাফিলতি ছিল কিনা- তা খতিয়ে দেখছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯