• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৮:৩৮:৪১ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

র‌্যাবের নতুন ডিজি এ কে এম শহিদুর রহমান

৭ আগস্ট ২০২৪ সকাল ১০:৫৬:২৭

র‌্যাবের নতুন ডিজি এ কে এম শহিদুর রহমান

নিজস্ব প্রতিবেদক: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক হয়েছেন এ কে এম শহিদুর রহমান।

৭ আগস্ট বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণলায়ের জননিরাপত্তা বিভাগ থেকে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার পর এবার একই সঙ্গে পুলিশের আরও চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সদর দপ্তরে সংযুক্ত অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মাইনুল হাসানকে ডিএমপি কমিশনার (চলতি দায়িত্ব), র‍্যাব মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে, ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

৭ আগস্ট বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ৬ আগস্ট মঙ্গলবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাতে ফল খেলে কি ক্ষতি? যেসব ফল এড়িয়ে চলবেন
রাতে ফল খেলে কি ক্ষতি? যেসব ফল এড়িয়ে চলবেন
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:১৫:৩২

রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ
রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:০৯:০৫

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯